সালমান একলাফে ১০০ কোটি পারিশ্রমিক কমালেন - BD News24

Breaking

Home Top Ad

Post Top Ad

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সালমান একলাফে ১০০ কোটি পারিশ্রমিক কমালেন


তাই এবার যেহেতু কম সময় যুক্ত থাকছেন সালমান, স্বাভাবিকভাবেই কমেছে তাঁর পারিশ্রমিকও। পুরো মৌসুম সঞ্চালনা করলে তাঁর আয় আগের মতোই ২৫০ কোটির কাছাকাছি হতো বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।


‘বিগ বস ১৯’-এ নতুন কী
প্রায় দুই দশক ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’। এবারও থাকছে নতুন আয়োজন। শোর থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতিপথ ঠিক করবে। এবারের আসরে থাকছেন ১৮ জন প্রতিযোগী, যাঁদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। জি–হটস্টার–এ প্রথম প্রচার শুরু হবে, এরপর দেরিতে সম্প্রচার হবে কালার্স টিভিতে।

গত শুক্রবার থেকেই সালমান শুটিং শুরু করেছেন। প্রোমোতে দেখা গেছে নতুন ‘বিগ বস হাউস’-এর ঝলকও।



দেড় দশক ধরে ‘বিগ বস’-এর প্রাণকেন্দ্রে রয়েছেন সালমান খান। এবার যদিও তাঁর উপস্থিতি কমে আসছে, তবু শোর জনপ্রিয়তায় এর প্রভাব পড়বে কি না—সেটাই দেখার অপেক্ষা।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages